যুক্তরাষ্ট্রে নৈশক্লাবে গোলাগুলিতে নিহত ৪
যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যে একটি নৈশক্লাবে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে বার্মিংহামের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় একাধিক বন্দুকধারী একদল লোকের ওপর এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
বার্মিংহাম পুলিশ বিভাগ সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছে, ‘এই বন্দুক হামলায় সম্ভবত একাধিক ব্যক্তি জড়িত। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
বার্মিংহামের পুলিশ অফিসার ট্রুম্যান ফিটজেরাল্ড বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজন পুরুষ ও একজন নারীর মরদেহ উদ্ধার করে। এছাড়া গুলিবিদ্ধ আরেকজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান।
তিনি আরও জানান, বন্দুক হামলায় আহত কয়েক ডজন মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে অন্তত চার জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুনঃ তিন পার্বত্য জেলায় শান্ত থাকতে সকলকে আহ্বান প্রধান উপদেষ্টার





