তিন পার্বত্য জেলায় শান্ত থাকতে সকলকে আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন পার্বত্য জেলায় শান্ত থাকতে সকলকে আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়েছে, ‘গতকাল খাগড়াছড়ি ও আজ রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। ১৮ সেপ্টেম্বর জনৈক ব্যক্তিকে গণপিটুনি ও পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য তিন জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে। সেখানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর।’
পোস্টে আরও বলা হয়, আইন নিজের হাতে তুলে না নেয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেয়া যাচ্ছে। আইন নিজ হাতে তুলে নেয়া এবং যে কোনো সম্পত্তি ধ্বংস করা দণ্ডনীয় ও গর্হিত অপরাধ।
আরও পড়ুনঃ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন






ভারতে ৩ হাজার টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় - Tathya Sangjog
September 20, 2024[…] […]
তোফাজ্জলকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ঢাবির ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার - Tathya Sangjog
September 20, 2024[…] […]
বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড; দেশেও বাড়তে পারে দাম - Tathya Sangjog
September 20, 2024[…] […]
"ভারতের সঙ্গে টানাপোড়েন কাটিয়ে উঠতে আলোচনা হবে" - Tathya Sangjog
September 20, 2024[…] […]
"আইনশৃঙ্খলা অবনতি করলে কোনোভাবেই ছাড় দেয়া হবে না" - Tathya Sangjog
September 20, 2024[…] […]
"আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়তে উদ্যোগ নেওয়া হবে" - Tathya Sangjog
September 20, 2024[…] […]
রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিটি গঠন করেছে বিএনপি - Tathya Sangjog
September 20, 2024[…] […]
ভারতের সঙ্গে অতীতের নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে: উপদেষ্টা রিজওয়ানা - Tathya Sangjog
September 20, 2024[…] […]
ইলিশ রফতানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেয়া হবে: ফরিদা আখতার - Tathya Sangjog
September 20, 2024[…] […]
যুক্তরাষ্ট্রে নৈশক্লাবে গোলাগুলিতে নিহত ৪ - Tathya Sangjog
September 20, 2024[…] […]