ভারতের সঙ্গে অতীতের নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে: উপদেষ্টা রিজওয়ানা
পানি ন্যায্য হিস্যা নিয়ে সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, আমারা এখন দেশের স্বার্থে সোচ্চার। নতজানু নীতির দিন শেষ।
আজ রোববার বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরামের মীর্জানগরের নিজ কালিকাপুর বল্লারমুখ বাঁধ দেখতে গিয়ে উপদেষ্টা এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, দর কষাকষি করে আমাদের অনুকূলে যদি একটি চুক্তি পাই সেখানে স্বাক্ষর করতে রাজি থাকবো। অন্যদেশ কী করলো না করলো সেটা দেখার বিষয় না। তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ায় পরও ভারত স্বাক্ষর করেনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি। জনগণকে জানতে এসেছি, তারা কি সমাধান চায়। স্থানীয় জনসাধারণ বলেছেন, প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আরও পড়ুনঃ তিন পার্বত্য জেলায় শান্ত থাকতে সকলকে আহ্বান প্রধান উপদেষ্টার





