জাতীয় ফিচার

রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিটি গঠন করেছে বিএনপি

দুর্গাপূজা

নির্বাচন ব্যবস্থাসহ রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিটি গঠন করেছে বিএনপি।

আগস্ট বিপ্লবের পর, সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্র মেরামত। এমন প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, ছয়টি সংস্কার কমিটি গঠন করেছে বিএনপি। গঠিত ছয়টি কমিটি হলো রাষ্ট্র সংস্কার, পাবলিক সার্ভিস কমিশন, প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য, নির্বাচন কমিশন এবং ব্যাংকিং ও বাণিজ্য সংস্কার।

দেড় যুগ ধরে ভোটের অধিকার হারানো জনগণকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ নিশ্চিতে নির্বাচন কমিশন সংস্কার কমিটি, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে সব দলের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরিতে, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রস্তাব দেবে এসব কমিটি। এমন তথ্য জানিয়েছেন সরকারি কর্মকমিশন ও প্রশাসন সংস্কার কমিটির প্রধান সালাউদ্দিন আহমেদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিটিগুলো গঠিত হয়েছে সেখানে আমাদের মতামত দেয়ার একটা বিষয় আছে। আমরা কেমন রাষ্ট্র ব্যবস্থা চাই তা ঠিক করার জন্য আমাদের দলের কয়েকটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, পরপর দুই মেয়াদের বেশি কেউ যাতে ক্ষমতায় না থাকেন সেই বিধান আমরা সংবিধানে সংস্কার করব। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য থাকবে। আমরা এই দেশকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চাই। আমরা যে ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছিলাম সেখানে এগুলো রয়েছে।

আরও পড়ুনঃ তিন পার্বত্য জেলায় শান্ত থাকতে সকলকে আহ্বান প্রধান উপদেষ্টার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র