“আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়তে উদ্যোগ নেওয়া হবে”
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সংস্কারের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
আজ রবিবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় মানুষের মাঝে সচেতনতার অভাব আছে উল্লেখ করে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ তিন পার্বত্য জেলায় শান্ত থাকতে সকলকে আহ্বান প্রধান উপদেষ্টার





