এখনই নির্বাচনের দিন-তারিখ জানানো সম্ভব নয়: ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা চাই একটি নির্দিষ্ট দল বা যে দলই আসুক, তারা তাদের বিজয় উদ্যাপন করুক। আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই। তাই এটি (নির্বাচন আয়োজনের সময়) যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। তবে এখনই নির্বাচনের দিন-তারিখ জানানো সম্ভব নয়।
বাংলাদেশের পরবর্তী নির্বাচন প্রসঙ্গে সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের (ডিডব্লিউ) সঙ্গে কথা বলেছেন ড. ইউনূস। সাক্ষাৎকারে, যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন তিনি।
ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘এটা আমাদের দায়িত্ব। আমরা নির্বাচন দিতে চাই এবং এটাও চাই যে একটি সুষ্ঠু্ ও সুন্দর নির্বাচন হোক।’
এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে তিনি বলেন, নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া ঢাকার কোনো বিকল্প নেই। নিজেদের প্রয়োজনেই ভারতের সঙ্গে বাংলাদেশের সর্বোত্তম সম্পর্ক থাকতে হবে।
ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। প্রতিবেদন মতে, নয়াদিল্লি এখনও হাসিনার অবস্থান সম্পর্কে বিশদ বিবরণ দেয়নি। যদিও তিনি একটি ‘নিরাপদ জায়গায়’ রয়েছেন বলে ধরাণা করা হচ্ছে।
অন্তর্বর্তী সরকার এরমধ্যেই শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করেছে। এদিকে তাকে দেশে ফিরিয়ে (প্রত্যর্পণ) এনে বিচারের মুখোমুখি করার দাবিও জোরালো হচ্ছে।






দেশের তিন সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত - Tathya Sangjog
September 12, 2024[…] […]
"আওয়ামী লীগের সরকারের সময় সবচেয়ে রোষানলের শিকার বিএনপির নেতাকর্মীরা" - Tathya Sangjog
September 12, 2024[…] […]
ভারী বর্ষণে কক্ষবাজারে পৃথক স্থানে পাহাড় ধসে ছয়জনের মৃত্যু হয়েছে - Tathya Sangjog
September 12, 2024[…] […]
ক্রিকেটারদের হাতে বোনাসের অর্থ তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা - Tathya Sangjog
September 12, 2024[…] […]
পুলিশের দায়িত্বে শিথিলতা প্রদর্শন করার বিন্দুমাত্র সুযোগ নেই - Tathya Sangjog
September 12, 2024[…] […]
ছাত্র আন্দোলনে ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত: এইচআরএসএস - Tathya Sangjog
September 12, 2024[…] […]
ভারত থেকে উন্মুক্ত ডলারে পেঁয়াজ আমদানি করতে পারবেন বাংলাদেশের ব্যবসায়ীরা - Tathya Sangjog
September 12, 2024[…] […]
সরকারের এই মুহূর্তে অর্থের প্রয়োজন: সালেহউদ্দিন আহমেদ - Tathya Sangjog
September 12, 2024[…] […]
"পুলিশকে দানব বানানো হয়েছে; ৭.৬২ এমএম রাইফেল দেয়া হয়েছে" - Tathya Sangjog
September 12, 2024[…] […]
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু - Tathya Sangjog
September 12, 2024[…] […]