জাতীয় ফিচার

“আর্থিক খাতে লুটপাটকারীদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে”

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে লুটপাটকারী রাঘববোয়ালদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে। এসবের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে সামনে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ দৃশ্যমান হবে।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে (বিআইজিএম) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সেখানে বিআইজিএম কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন সালেহউদ্দিন আহমেদ।

ইতোমধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বিভিন্ন এজেন্সি তাদের করা অপরাধগুলো তদন্ত করছে। তাদের বিরুদ্ধে চার্জ দেয়া হবে এবং এটা হবে দ্রুততম সময়ে। মানিলন্ডারিংসহ সব অপরাধের বিচার হবে। ইতোমধ্যেই কালো টাকা সাদা করার বিধান বন্ধ করা হয়েছে। এখন সরাসরি তাদের বিরুদ্ধে এনবিআর ব্যবস্থা নেবে।

বাজার কারসাজি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য। আশা করি চাঁদাবাজ কমলে নিত্যপণ্যের দাম কমবে। আলু ও পেঁয়াজে ট্যাক্স কমানো হয়েছে। দাম শুধু কাওরানবাজারে দেখলে হবে না অন্যান্য বাজার দেখতে হবে।

আরও পড়ুনঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র