চাঁদাবাজদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই। এই কাজ থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন, চাঁদাবাজী করছে বা দখলদারিত্ব করছে তাকে ধরে পুলিশে দিবেন। এ ব্যাপারে আমাদের কোনো রকমের সুপারিশ থাকবে না।
আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে এক বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিন আরও বলে, আজ বক্তৃতা দিতে আসিনি। বন্যার্তদের পাশে দাঁড়াতে এসেছি। তারপরও বলতে চাই দীর্ঘ ১৫-১৬ বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আপনাদের এখানে খুব কম লোক আছে, যার বিরুদ্ধে মামলা হয় নাই। আপনারা কোর্টে যেতে যেতে অস্থির হয়েছেন। আজ সেই অস্থিরতার অবসান হয়েছে। এই অবসান আমাদের ধরে রাখতে হবে। যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, সেই নির্বাচনে জনগণের প্রতিনিধিকে নিয়ে আসতে পারি, তাহলে সমস্যার সমাধান হবে।
তিনি বলেন, একটি কথা মনে রাখতে হবে, আজ ছাত্র জনতার যে বিজয় এটা নস্যাৎ করার জন্য একটা মহল তৎপর রয়েছে। বিভিন্ন রকম অপকর্ম করছে। পত্র-পত্রিকায় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে।
আরও পড়ুনঃ “বিএনপি চায় অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে”





