জাতীয় ফিচার

আনসাররা কোমলমতি শিক্ষার্থীদের ওপর বুট দিয়ে লাথি মেরে শরীর থেঁতলে দিয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত হবে যারা শেখ হাসিনাকে রক্ষার জন্য কাজ করেছে তাদের সরিয়ে দক্ষদের পদায়ন করা। পরিকল্পিতভাবে এসব বিলম্ব করা হচ্ছে। তা নাহলে রোববারও আনসাররা কোমলমতি শিক্ষার্থীদের ওপর বুট দিয়ে লাথি মেরে শরীর থেঁতলে দিয়েছে তা ভালো কিছু নয়।

আজ সোমবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের সামনে বন্যাদুর্গতদের সার্বিক সহায়তা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গত ১৬ বছর ধরে শেখ হাসিনার সরকার আমাদের ওপর নানা জুলুম অত্যাচার করেছে। যারা চাকরিরত এবং স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছেন তাদের পদোন্নতি দেওয়া হয়নি। ভালো পদায়ন করা হয়নি। নানা জুলুম সহ্য করতে হয়েছে।

তিনি বলেন, আনসার বাহিনীর কোনো দাবি-দাওয়া থাকলে আলোচনা করতে পারেন। তাদের দাবি মেনে নেওয়ার পরও কাউকে অবরুদ্ধ করে রাখার সাহস পেল কোথায়? আসলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাকে অস্থির করার জন্য এসব পরিকল্পিতভাবে করা হচ্ছে। আজকে যেসব সচিবরা রয়েছেন তারা কারা? তারা তো শেখ হাসিনার আমলে নিয়োগ করা। যারা এসপি রয়েছেন তারা তো কম অত্যাচার করেননি। ফ্যাসিবাদ ঠেকাতে প্রশাসনের মাঠপর্যায়ে পুনর্বিন্যাস করতে হবে। কারণ প্রতিবিপ্লবের জন্য এখনও সুযোগের অপেক্ষায় হাসিনার দোসররা।

আরও পড়ুনঃ “আমরা সবাই জনগণের চাকর; আমরা কীভাবে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র