জাতীয় ফিচার

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা খরচ দেবে সরকার

বেসরকারি হাসপাতালগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিল না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ শনিবার স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এসব বিল সরকার বহন করবে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে। এই কমিটির সদস্যরা তাদের কর্মপন্থা নির্ধারণ করতে রোববার (১৮ আগস্ট) বৈঠকে করবেন।

এছাড়া বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আহত ছাত্র-জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং প্রয়োজনে এসব বিল সরকার বহন করবে।

আরও পড়ুনঃ বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র