“ছাত্র-জনতাকে নির্যাতন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরাতাকেও হার মানিয়েছে”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতাকে নির্যাতন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরাতাকেও হার মানিয়েছে।
আজ শনিবার দুপুরে কারাগারে থাকা দলের দুই স্থায়ী কমিটির সদস্যের পরিবারের সঙ্গে দেখা করে এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, এবার তরুণরা জেগে উঠেছে। তাদের আন্দোলন পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। ছাত্রদের আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাবি করেন, নেতাদের সঙ্গে দেখা করতে পারছেন না পরিবারের কেউ। দলীয় কর্মীদের নির্যাতন না করতেও আহ্বান জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ছাত্র-জনতাকে নির্যাতন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরাতাকেও হার মানিয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন ছাড়াও দল থেকে সব ধরনের সহযোগিতা করার ঘোষণাও দেন মির্জা ফখরুল। দেশবাসীকে ছাত্রদের যৌক্তিক দাবিতে শামিল হওয়ার আহ্বানও জানান তিনি।
শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে সেখানে রাজনৈতিক দল হিসেবে বিএনপি দ্বায়িত্বশীল ভূমিকা রাখবে বলেও জানান দলটির মহাসচিব।
আরও পড়ুনঃ “শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়”





