জাতীয় ফিচার

ঢাকাসহ ৪ জেলায় শনিবার পর্যন্ত কারফিউ শিথিলের সময় ২ ঘণ্টা বাড়লো

ঢাকাসহ ৪ জেলায় শনিবার পর্যন্ত কারফিউ শিথিলের সময় ২ ঘণ্টা বাড়লো

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কারফিউ শিথিলের সময় আরও ২ ঘণ্টা বাড়ানো হয়েছে। অর্থ্যাৎ জেলাগুলোয়ে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকের পর এ বিষয়ে জানিয়েছেন।

এসময় তিনি বলেন, অন্য জেলাগুলোতে স্থানীয় প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।

পরবর্তীতে গত ২২ জুলাই থেকে সরকার অভিযান চালালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বাড়তে থাকে কারফিউ শিথিলের সময়।

প্রসঙ্গত, সব শেষ রবি থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছিলো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার পরও সহিংসতা থামেনি। তাই বাধ্য হয়ে সান্ধ্য আইন (কারফিউ) জারি করতে হয়েছে। বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীকেও আইনশৃঙ্খলা রক্ষার জন্য আনা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। যে কারণেই সান্ধ্য আইনে আরও কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র