কোটা সংস্কার আন্দোলন: সায়েন্সল্যাবে যুবক নিহত
চলমান কোটা সংস্কার আন্দোলনে ঢাকা কলেজের পাশে মারধরের শিকার হয়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আকাশ নামে এক কিশোর জানায়, ঢাকা কলেজের বিপরীত পাশে সিএনজি পাম্পের সামনে কয়েকজন ধরাধরি করে ওই যুবককে নিয়ে আসছিলেন। তখন একটি রিকশায় ওই কিশোর তাকে হাসপাতালে নিয়ে আসেন। নিহত ওই যুবকের নাম পরিচয় কিছুই জানে না সে।
আরও পড়ুনঃ “জাতি অপমান থেকে মুক্ত হতে চায়”





