জাতীয় ফিচার

“স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে তোড়জোড় করছে মন্ত্রণালয়”

স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তোড়জোড় করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সমান্ত লাল সেন।

আজ সোমবার সকাল ৮টায় রাজধানীর মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে তোড়জোড় করছে মন্ত্রণালয়।

এ সময় হাসপাতালের ইমার্জেন্সি ইউনিট, আইসিইউ, সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন ও কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

পরে হাসপাতালটিতে জায়গা সংকটে কিছুটা ভোগান্তি রয়েছে জানিয়ে এটি দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দেন তিনি। পাশাপাশি দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করা হবে হলেও জানান তিনি।

ডা. সমান্ত লাল সেন আরও বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও এই হাসপাতালের চিকিৎসকরা সেবা দিচ্ছেন, যা প্রসংশনীয়।

আরও পড়ুনঃ নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র