জাতীয় ফিচার

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু

নরসিংদীতে রেললাইন থেকে ছিন্নভিন্ন পাঁচ মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তারা ট্রেন থেকে পড়ে কাটা পড়েছে না কি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকামুখী রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে পাঁচজনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সঙ্গে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেননি। ধারণা করা হচ্ছে তারা দূরবর্তী স্থানের লোক।।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, এরমধ্যে কোনো একটি ট্রেনে তারা কাটা পড়তে পারেন। আমরা পিবিআইকে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ করবে।

আরও পড়ুনঃ “আগামী দিনে যত বাধাই আসুক, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ”

রিপোর্টার

About Author

2 Comments

  1. "স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে তোড়জোড় করছে মন্ত্রণালয়" - Tathya Sangjog

    July 8, 2024

    […] আরও পড়ুনঃ নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের ম… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র