বিশ্বকাপের সুপার এইট থেকেই বাংলাদেশের বিদায়
পারল না বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ওভারের মধ্যে ম্যাচ জিততে না পারায় এবারের বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ।
গতকাল ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারে সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলেই সেমিফাইনালে জায়গা করতে নেয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে।
নির্দিষ্ট করে বললে আগে ব্যাট করলে ৬২ রান ও পরে ব্যাট করলে ১৩ ওভারের আগেই ম্যাচ জিততে হতো টাইগারদের। তবে আর্নস ভ্যালে স্টেডিয়ামে আফগানিস্তান লক্ষ্যটা আরও সহজ করে দিয়েছিল। কিন্তু তাতেই
সেমিফাইনালে জায়গা করে নিতে বাংলাদেশকে ১২.১ ওভারের মধ্যেই আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য পার করতে হতো। তবে এই সময়ের মধ্যে যদি আফগানিস্তানের সমান স্কোরও করতে পারে তবে পরের চার বলের মধ্যে একটা ৬ মারলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল টাইগারদের। কিন্তু সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় সেমিফাইনালে খেলার আশা পূরণ হলো না টাইগারদের।
আরও পড়ুনঃ জুলাইয়ে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী





