সৌদিতে ৩১ বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু
চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের ৩১ জন মারা গেছেন বলে জানা গেছে।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, চলতি সপ্তাহে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল। তীব্র গরমের কারণেই এবার এতজনের মৃত্যু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরব কূটনীতিকরা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, তীব্র গরমে এখন পর্যন্ত মিশরের মোট ৬৫৮ জন মারা গেছেন। এদের মধ্যে ৬৩০ জনই অনিবন্ধিত ছিলেন। মিশর থেকে এ বছর ৫০ হাজার ৭৫২ জন নিবন্ধিত হয়ে হজ করেছেন।
নিবন্ধিত হয়ে হজ করতে যাওয়াটা ব্যয়বহুল হওয়ায় প্রতিবছর হাজার হাজার মানুষ অনিয়মিত চ্যানেলে হজের চেষ্টা করেন। নিবন্ধন না থাকায় তারা শীতাতপ নিয়ন্ত্রিত এলাকায় থাকতে পারেন না।
এদিকে, হজে এতজনের মৃত্যুর পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ‘ক্রাইসিস সেল’ গঠন করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি।
আরও পড়ুনঃ চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ডলার





