জাতীয় ফিচার

ঢামেকে সাংবাদিকদের সঙ্গে যেন কোনো বিবাদ না হয়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমি ঢামেক পরিচালককে স্পষ্ট বলে দিয়েছি, সাংবাদিকদের সঙ্গে যেন কোনোরকম বৈষম্য বা বিবাদ না হয়। সাংবাদিকদের তাদের মতো কাজ করতে বলেন।

আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নেন তিনি।

সম্প্রতি অনুমতি ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার বা বক্তব্য না দিতে নোটিশ জারি করেন ঢামেক পরিচালক।

এ নোটিশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি আজ (রোববার) সকালে পরিচালককে ফোন করেছিলাম যে কেন এ রকম একটি ঘটনা হচ্ছে? আমার কাছে কিছু ভুল তথ্য আজ আসছে। পরিচালক আমাকে বললেন, স্যার আপনার সঙ্গে আমি দেখা করব। তিনি কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন।

তিনি বলেন, ‘আমি ওনাকে (ঢামেক পরিচালক) স্পষ্ট বলে দিয়েছি, সাংবাদিকদের সঙ্গে যেন কোনোরকম বৈষম্য বা বিবাদ না হয়। সাংবাদিকদের তাদের মতো কাজ করতে বলেন।

আরও পড়ুনঃ আগামী ১০ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র দেয়া শুরু হবে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র