Uncategorized

তানজানিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ১৫৫

তানজানিয়ায় কয়েক সপ্তাহের বন্যা ও ভূমিধসে অন্তত ১৫৫ জন নিহত হয়েছেন। আহত ২৩৬ জন।

বৃহস্পতিবার পার্লামেন্টে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া বলেন যে ‘এল নিনো জলবায়ুর ধরণ’ চলমান বর্ষা মৌসুমকে আরও ভয়াবহ করে তুলেছে। যার ফলে বন্যা ও ভূমিধস হচ্ছে। এ সময় পূর্ব আফ্রিকা জুড়ে তীব্র বর্ষণ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মাজালিওয়া বলেন,‘ এল নিনোর কারণে প্রবল বৃষ্টি, সঙ্গে প্রচণ্ড বাতাস, বন্যা এবং ভূমিধস দেশের বিভিন্ন শহরে আঘাত হেনেছে’।

সংসদে মাজালিওয়া এই প্রলঙ্করী বৃষ্টির প্রভাবের জন্য প্রাথমিকভাবে পরিবেশগত যে অবনতি হয়েছে তাকে দায়ী করেন। বলেন, ক্রমাগত বন উজাড়, টেকসই নয় এমন কৃষি পদ্ধতি যেমন ‘স্ল্যাশ অ্যান্ড বার্ন’ এবং অনিয়ন্ত্রিত পশুচারণও পরিবেশগত এই বিপর্যয়ের জন্য দায়ী।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান