জাতীয় ফিচার

“নির্বাচনে প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে সম্পূর্ণভাবে প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। আমরা এমপি-মন্ত্রীরা যদি হস্তক্ষেপ থেকে বিরত থাকি তাহলে বিনা প্রতীকে নির্বাচন করার যে উদ্দেশ্য নেত্রী করেছেন, তা স্বার্থক হবে।

আজ রোববার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বুয়েটে সেদিন কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। আর আমি রাজনীতি করি বলে বুয়েটে যেতে পারবো না, এটা কোন ধরনের আইন? কোন ধরনের নিয়ম?

মতবিনিময় সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, চার ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। কাজেই আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। ভালোভাবেই চলছে সবকিছু। এরমধ্যে দায়িত্বশীলদের এমন কিছু কথাবার্তা দলকে সংকটে ফেলে। ফ্রি স্টাইলে যা কিছু বলবেন, এটাতো আওয়ামী লীগ নয়। দলের গঠনতন্ত্র নিয়মকানুন আছে। এগুলোর অ্যাকশন আমরা নেবো। এরই মধ্যে কিছু অ্যাকশন নেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা বিভিন্নজন… কেউ গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেন। আবার কেউ ভারতীয় পণ্য বর্জনের কথা বলেন। সেই পাকিস্তানি আমল থেকে যে ভাষায় আইয়ুব খান কথা বলেছে, আজ সে ভাষায় কথা বলছে বিএনপি। তাদের সব ইস্যুই মার খেয়েছে ভোটে পরাজিত হয়ে। এখন তাদের ইস্যু ভারত বিরোধিতা। অ্যান্টি ইন্ডিয়া ফোবিয়া তৈরি করার ইস্যু খুঁজে নিয়েছে।

আরও পড়ুনঃ বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে সোনার দাম

রিপোর্টার

About Author

6 Comments

  1. মঙ্গলবার থেকে ভারতীয় পেঁয়াজ বিক্রি শুরু - Tathya Sangjog

    March 31, 2024

    […] আরও পড়ুনঃ “নির্বাচনে প্রশাসন কোনো প্রকার হস্তক… […]

  2. বেগম জিয়াকে দেখতে হাসপাতালে বিএনপির শীর্ষ নেতারা - Tathya Sangjog

    March 31, 2024

    […] আরও পড়ুনঃ “নির্বাচনে প্রশাসন কোনো প্রকার হস্তক… […]

  3. বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত - Tathya Sangjog

    March 31, 2024

    […] আরও পড়ুনঃ “নির্বাচনে প্রশাসন কোনো প্রকার হস্তক… […]

  4. "মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ১৭ হাজার নেতাকর্মী জীবন উৎসর্গ করেছিল" - Tathya Sangjog

    March 31, 2024

    […] আরও পড়ুনঃ “নির্বাচনে প্রশাসন কোনো প্রকার হস্তক… […]

  5. ক্ষমতার চেয়ে বেশি কাজ আপনাকে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ করে তোলে - Tathya Sangjog

    March 31, 2024

    […] আরও পড়ুনঃ “নির্বাচনে প্রশাসন কোনো প্রকার হস্তক… […]

  6. ২২ দিনের ব্যবধানে ভিন্ন ভিন্ন হাসপাতালে জন্ম যমজের; ১ জনের মৃত্যু - Tathya Sangjog

    March 31, 2024

    […] আরও পড়ুনঃ “নির্বাচনে প্রশাসন কোনো প্রকার হস্তক… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র