অর্থ-বাণিজ্য ফিচার

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে সোনার দাম

বিশ্ববাজারে সর্বশেষ কার্যদিবস শুক্রবারে সোনার দামে বড় উত্থান হয়েছে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে দামি এই ধাতু। প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম দুই হাজার ২৩০ ডলার ছাড়িয়ে গেছে।

মার্চজুড়েই বিশ্ববাজারে সোনার দাম এমন লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহেই প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৫১ দশমিক ৪৬ ডলার বা দুই দশমিক ২৬ শতাংশ। মার্চ মাসে বেড়েছে ১৮৯ দশমিক ২০ ডলার বা নয় দশমিক ২৬ শতাংশ।

গত সপ্তাহজুড়ে বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান হলেও এখনো দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিশ্ববাজারে সোনার দাম বাড়ার ধারা অব্যাহত থাকলে এবং স্থানীয় বাজারে সোনার চাহিদা বাড়লে ও তেজাবী সোনার দাম বাড়লে নতুন করে আবার দাম বাড়ানো হতে পারে।

এ বিষয়ে বাজুসের দায়িত্বশীলরা জানিয়েছেন, সোনার অস্বাভাবিক দাম হওয়ার কারণে দেশের বাজারে বিক্রি অনেক কমে গেছে। তবে বিশ্ববাজারে সোনার দাম বাড়ার ধারা অব্যাহত থাকলে এবং স্থানীয় বাজারে চাহিদা বাড়লে নতুন করে সোনার দাম বাড়ানো হতে পারে। এ জন্য আগামী কয়েকদিন স্থানীয় বাজারের চিত্র পর্যবেক্ষণ করবে বাজুস।

আরও পড়ুনঃ পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমারের ৩ সেনা

 

রিপোর্টার

About Author

3 Comments

  1. "যারা দেশকে শ্রীলঙ্কা হবে ভেবেছিল, তাদের ধারণা ভুল প্রমাণ হয়েছে" - Tathya Sangjog

    March 31, 2024

    […] আরও পড়ুনঃ বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে সোনার দাম […]

  2. "বিরোধী রাজনৈতিক গোষ্ঠী দেশকে নেতিবাচকভাবে প্রচার করতে ব্যস্ত" - Tathya Sangjog

    March 31, 2024

    […] আরও পড়ুনঃ বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে সোনার দাম […]

  3. "নির্বাচনে প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না" - Tathya Sangjog

    March 31, 2024

    […] আরও পড়ুনঃ বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে সোনার দাম […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার