জাতীয় ফিচার

সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

সিলেটের জৈন্তাপুরে ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়কে পিকআপভ্যান ও লেগুলার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।

আজ সোমবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়কে উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র (৫০), নন্দ পাত্রের স্ত্রী সাবিতি পাত্র, সুচিতা পাত্রের শিশু মেয়ে বিজলী (৬ মাস), কৃষ্ণ পাত্রের স্ত্রী সুষ্মিতা পাত্র ও সুকেন্দু পাত্রের ছেলে ঋতু পাত্র।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে সিলেট থেকে জৈন্তাপুর যাওয়ার সময় যাত্রীবাহী লেগুনার সঙ্গে সিলেটগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেএ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ “সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে দূরে থাকার জন্য ছোট থেকেই সততার শিক্ষা দিতে হবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র