“গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ন রাখতে প্রধানমন্ত্রী সবসময় জনগণের কথা চিন্তা করেন”
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য আমাদের একটা গঠনতন্ত্র রয়েছে। এই ধারাকে অক্ষুণ্ন রাখতে প্রধানমন্ত্রী সবসময় জনগণের চিন্তা করছেন। জনগণকে আরও কীভাবে সম্পৃক্ত করবেন, দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন তার চিন্তা করছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জনগণকে আরও কীভাবে সম্পৃক্ত করবেন, দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন তার চিন্তা করছেন। কাজেই কোন দেশ কী বললো আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হলো, জনগণকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমাদের গণতন্ত্রের চর্চাটা আরও কীভাবে সুন্দর করবো।
তিনি আরও বলেন, জেলা লেভেলে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নৌকা প্রতীক থাকবে না। স্থানীয় সরকারে যে পারে সে নির্বাচন করবে। তাই আমরা মনে করি আমাদের দেশে যদি গণতন্ত্রের চর্চা না হয়, যারা বলেন গণতন্ত্রের চর্চা নাই, তাদের দেশে কতখানি আছে তা নিয়ে আমার প্রশ্ন আছে।
আরও পড়ুনঃ আজ ঐতিহাসিক ৭ মার্চ





