ইউক্রেন সীমান্তে রুশ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬৫
ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬৫ যাত্রী নিহত হয়েছেন।
আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে থাকা ইউক্রেনের ৬৫ জন যুদ্ধবন্দি নিহত হয়েছেন।
রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বন্দি সদস্যরাও আছেন। বিমানটিতে আরও ৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন; তাদের অবস্থা জানানো হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় সকাল ১১টার দিকে বেলগোরদের উত্তর-পূর্বে ৭০ কিলোমিটার দূরে ইয়াবলোনোভো গ্রামের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
এ বিষয়ে বেলগোরদের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, ‘তিনি দুর্ঘটনার বিষয়ে জানেন’। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি।





