বিশ্ব সংযোগ

ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গেলেন ডিস্যান্টিস

রিপাবলিকান দলের প্রার্থী ও ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচনি প্রচার চলাকালেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রিপাবলিকান প্রার্থী বাছাইয়ে মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হবে। তার ঠিক আগে সরে দাঁড়ানোর কথা জানালেন ডিস্যান্টিস। এর আগে নিউ হ্যাম্পশায়ারে তিনি একক সংখ্যার ভোট পেয়েছিলেন।

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একজন ছিলেন তিনি। রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ট্রাম্পের বিপক্ষে তাকেই সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ট্রাম্পের জন্য প্রার্থীতার নিশ্চয়তা আরও পাকা হলো।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার ) দেওয়া এক ভিডিও বার্তায় ডিস্যান্টিস বলেন, আমি নির্বাচনী সব ধরনের প্রচারণা থেকে সরে এসেছি ও প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানাচ্ছি। কারণ বিষয়টি আমাদের কাছে স্পষ্ট যে বেশিরভাগ রিপাবলিকান ভোটার ডোনাল্ড ট্রাম্পকেই আরেকবার সুযোগ দিতে চান।

আরও পড়ুনঃ বিদেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সব সময় বজায় থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা