নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতি স্বস্তিবোধ করছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় জাতি সংকট থেকে উঠে এসেছে, স্বস্তিবোধ করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা নয়। একটি বড় দল নির্বাচন শুধু বর্জনই করেনি, তারা সেটি প্রতিহতও করতে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচন সম্পন্ন করতে পারায় জাতি স্বস্তিবোধ করছে। তবে এটি স্থায়ী সমাধান নয়। নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা অনেকটা হ্রাস পেয়েছে।





