জাতীয় দেশ সংযোগ ফিচার

“পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবে”

নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

অর্থপাচার রোধে কাজ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, টাকার মূল্য কমে গেছে, সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে দেখি কী করা যায়! অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। একটু সময় দেন।

বর্তমান অর্থনীতিতে যে সংকট সেটা কীভাবে কাটিয়ে উঠবেন এবং দ্রব্যমূল্য বৃদ্ধি কি কৃত্রিমভাবে করা কি না- সে বিষয়ে সরকারের করণীয় কী, জানতে চাইলে অর্থমন্ত্রী বরেন, আমার করণীয় বলতে আমাকে একটু সময় দিতে হবে। সমস্যার বিষয়ে আমরা সবাই জানি। আমি দেখছি এবং বোঝার চেষ্টা করছি। পাশাপাশি সমাধানের চেষ্টা করবো।

আমরা কতদিন অপেক্ষা করবো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমিতো বসে থাকার লোক না, নেত্রী যে দায়িত্ব দিয়েছেন সেটা আমি দায়িত্ব নিয়ে করবো।

আরও পড়ুন: স্বাধীনভাবে ভোটের পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা রাশিয়ার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র