জাতীয় দেশ সংযোগ

ময়মনসিংহ-৩ আসনে অনিয়মের অভিযোগে স্থগিত কেন্দ্রের ভোট ১৩ জানুয়ারি

অনিয়ম ও সহিংসতার অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের স্থগিত করা একটি কেন্দ্রের ভোট আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে এ তথ্য জানান তিনি।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, দেশে শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে, অনিয়মের অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া কেন্দ্রটির ভোটগ্রহণ ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

নির্বাচনে অনিয়ম নিয়ে প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, অভিযোগগুলো আমরা গ্রহণ করেছি। আপনারা জানেন, রিটার্নিং অফিসার যেটা ঘোষণা করেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তবে, ইসির নিয়ম হচ্ছে, গুরুতর অভিযোগ থাকলে কমিশন সেটা পুনর্বিবেচনা করে থাকে। এছাড়া অভিযোগকারীরা চাইলে সুপ্রিম কোর্টের সাহায্য নিতে পারেন।

আরও পড়ুনঃ টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লীগ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র