পাকিস্তানে পোলিও ক্যাম্পেইনের গাড়িতে বোমা হামলায় নিহত ৫
পাকিস্তানে পোলিও ক্যাম্পেইনের গাড়ি লক্ষ্য করে হামলায় অন্তত ৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন।
আজ সোমবার সকালের দিকে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি উপজাতীয় জেলা বাজাউরে এই হামলার ঘটনা ঘটে।
প্রাদেশিক উদ্ধার সেবার মুখপাত্র বিলাল ফাইজি বলেছেন, ভোরে পুলিশের দল পোলিও টিকাদান ক্যাম্পেইনে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা আহতদের বেশিরভাগকে বাজাউরের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করেছি। তবে গুরুতর আহতদের পেশোয়ারে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের পোলিও ক্যাম্পেনের সঙ্গে যুক্ত বহু মানুষ হত্যার শিকার হয়েছেন। তবে এসব হামলার মূলে ছিল পাকিস্তান তালেবান।
আরও পড়ুনঃ টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লীগ





