“আদালতকে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে টেনে আনা বিএনপির ভুল সিদ্ধান্ত”
আইন বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আদালত আদালতের কার্যক্রম করে যাচ্ছেন। আদালতে বিচারক কাজে মনোনিবেশ করছেন। তাদের একটা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে টেনে আনা বিএনপির ভুল সিদ্ধান্তের অংশ।
আজ বুধবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে তার নিজ নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌঁছার পর এ মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, নির্বাচনের নামে তামাশা করে তারা যা বলছেন, এটা তাদের ভুল কথা। কারণ জনগণ নির্বাচন মেনে নিয়েছে। জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবে। তাদের কার্যকলাপে এমনটাই প্রতীয়মান হয়েছে।
বিএনপি যাই বলুক না কেন বাংলাদেশের জনগণ সঠিকভাবেই তাদের অধিকার ব্যক্ত করবে বলে জানান আইনমন্ত্রী।
আরও পড়ুনঃ বুধবার ৫ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালী অংশগ্রহণ করবেন





