বুধবার ৫ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালী অংশগ্রহণ করবেন
বুধবার বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে ৫টি জেলা ও ১ টি উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালী অংশগ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুর বিভাগের গাইবান্ধা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর, ঢাকা
বিভাগের টাঙ্গাইল জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
উক্ত কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাসমূহের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল





