জাতীয় দেশ সংযোগ ফিচার

লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল

নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন ও অনিয়মের কারণে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে।

আজ মঙ্গলবার দুপুরে ইসি সচিবালয়ের উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে প্রার্থিতা বাতিলের বিষয়টি জানা যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হলো।

২৭৪ লক্ষ্মীপুর-১ নির্বাচনি আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনকে দেয়া এই চিঠিতে উল্লেখ করা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৪ লক্ষ্মীপুর-১ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে ০১৯০৪৮৩১৮৮৪ নম্বর থেকে হোয়াটস অ্যাপ এর মাধ্যমে ফোন করে অকথ্য, আপত্তিকর ও অশোভন বক্তব্য প্রদান করেন।’

রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে ৩ দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়-ভীতি ও হুমকি প্রদান করেছেন মর্মে অভিযোগ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে জেলা প্রশাসক। এর প্রেক্ষিতে ওই প্রার্থীকে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়ে ১ জানুয়ারি তারিখে নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা প্রদানের জন্য চিঠি দেয়া হয়। পরে এই প্রার্থী নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা প্রদান করেন। এছাড়া, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের উক্ত অভিযোগের সত্যতার বিষয়টি জেলা নির্বাচন অফিসার, লক্ষ্মীপুর কর্তৃক তদন্তের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করলে, সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার বিষয়টি তদন্ত করে এই ঘটনার সত্যতা রয়েছে মর্মে তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন। অধিকন্তু, সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি উক্ত প্রার্থী নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধে জড়িত থেকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটন করেছেন- মর্মে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনে প্রেরণ করেছেন।

আরও পড়ুনঃ ভোট চুরি করাই বিএনপির অভ্যাস: শেখ হাসিনা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র