জাতীয় দেশ সংযোগ

“ড. মুহাম্মদ ইউনূসকে ফরমায়েশি রায়ে কারাদণ্ড দিয়েছেন শেখ হাসিনার আদালত”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শ্রম আইন লঙ্ঘনের কথিত মামলায় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ফরমায়েশি রায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন শেখ হাসিনার আদালত। এই গণভবনের রায়ে পুরো জাতি লজ্জিত।

আজ সোমবার সন্ধ্যায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ইংরেজি নতুন বছরের প্রথম দিনটি পরমানন্দে শুভেচ্ছা জানানোর এ সময়ে দেশের স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের কাছে মোটেই সুখকর নয় বলে জানান রিজভী।

তিনি বলেন, ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ক্ষোভ জানাচ্ছি। প্রতিহিংসার বশবর্তী হয়ে যে এই রায় দেয়া হয়েছে তার প্রমাণ, অব্যাহতভাবে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে শেখ হাসিনার বিষোদগার এবং তাকে হুমকি দেয়ার ঘটনা।’

রিজভী বলেন, ‘পাতানো নির্বাচন ঘিরে সারাদেশে কায়েম করা হয়েছে চরম নৈরাজ্যকর এবং ভয়ংকর পরিস্থিতি। পুলিশ এবং আওয়ামী লীগের তাণ্ডবে গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষ তিনমাস ঘরবাড়ি ছেড়ে ফেরারী ও উদ্বাস্তু জীবন যাপন করছে। চলছে স্মরণকালের ভয়াবহ নিপীড়ন-বর্বরতা।’

‘স্বাধীন দেশের জনগণ এখন নিজদেশে পরাধীন’ দাবি করে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার অবৈধ ক্ষমতালিপ্সার খায়েশ মেটাতে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছে। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরব ধুলোয় মিশিয়ে দিয়ে এখন বিনাভোটে রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে শেখ হাসিনার ‘ডামি সরকার’। কখন কাকে ধরতে হবে, কাকে মারতে হবে, কাকে রাখতে হবে, কাকে সীমান্তের ওপারে ফেলে আসতে হবে, সব সিদ্ধান্তই আসে অন্য দেশ থেকে।’

‘পাতানো নির্বাচন জমাতে পারছে না’ দাবি করে রিজভী বলেন, বিবিসির প্রতিবেদনেও বলা হয়েছে, ৭ জানুয়ারির নির্বাচনে অনিবার্য ফলাফল কী হবে তা এরই মধ্যে স্পষ্ট। ভোট বর্জনে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে দেখে আতঙ্কিত শেখ হাসিনাসহ তার পুরো মাফিয়াচক্র। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এখন লাঠিয়ালের ভূমিকায় অবতীর্ন হয়েছেন। কাজী হাবিবুল রোববার বলেছেন- বিএনপি নির্বাচনকে বানচালের চেষ্টায় থাকলে প্রতিহত করা হবে। তিনি এখন তার খোলস খুলে সরাসরি আওয়ামী লীগের মাফিয়া নেতার রূপ ধারণ করেছেন।’

‘আওয়ামী লীগ আর সিইসি সহোদর ভাই’ উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘জনগণের ভোট না দেয়ার সাংবিধানিক অধিকার বন্দুকের নলের মুখে হত্যা করতে চান সিইসি। নির্বাচন কমিশনার আনিছুর রহমান আতঙ্কে আছেন। তিনি বলেছেন- নির্বাচন নিয়ে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। নির্বাচন গ্রহণযোগ্যমূলক করতে না পারলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত।

আরও পড়ুনঃ ভোট চুরি করাই বিএনপির অভ্যাস: শেখ হাসিনা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র