জাতীয় দেশ সংযোগ ফিচার

নাশকতা দিয়েই বিএনপির জন্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নাশকতা দিয়েই বিএনপির জন্ম। তারা এগুলো করবেই। আমাদের নিরাপত্তা বাহিনী সেই বিষয়ে সজাগ রয়েছে। আমাদের গোয়েন্দা বাহিনীও কাজ করছে।

আজ রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমি মনে করি তারা (বিএনপি) যাই করুক, এদেশের জনগণ তাদের প্রতিহত করবে, এদেশের জনগণ তাদের কোনোরকম আশ্রয়-প্রশ্রয় দেবে না। জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আগাম সতর্কতা নেই। আমাদের কাছে তেমন কিছু আসেনি। আমাদের গোয়েন্দা বাহিনী যে সমস্ত তথ্য দিচ্ছেন, সেগুলো নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

বিএনপি গুপ্তহত্যা চালাতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন মন্ত্রী ও আমাদের পার্টির সাধারণ সম্পাদকের কাছে অবশ্যই খবর আরও বেশি থাকে। কারণ তিনি রাজনীতি করেন। তার কাছে যথেষ্ট তথ্য থাকে।

নির্বাচন কমিশন নির্বাচনবিরোধী প্রচার-প্রচারণা নিষিদ্ধ করলেও তা বাস্তবায়ন হচ্ছে না- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন যাতে না হয়, নির্বাচনে যাতে কেউ অংশগ্রহণ না করে- সেই ধরনের প্রচারণা শুরু করেছে বিএনপি নামক একটি রাজনৈতিক দল। তারা ভাঙচুর করছে, মানুষ হত্যা করছে, সম্পত্তি বিনষ্ট করছে, হরতাল-অবরোধ—কত কিছুই করে যাচ্ছে, কিন্তু মানুষ কোনো কিছুতেই অ্যাটেনশন দিচ্ছে না।

আরও পড়ুনঃ নতুন শিক্ষাবর্ষের ‘বই উৎসব’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র