জাতীয় দেশ সংযোগ ফিচার

বাংলাদেশে নিয়ে কাউকেও ছিনি মিনি করতে দেয়া হবে না: আইনমন্ত্রী

বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কাউকে, কোন রাজনৈতিক দলকে, বা অন্য কেউ যদি হয় তাকে ছিনি মিনি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক।

আজ শুক্রবার দুপুরে তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামে আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ আগে ছিল মিসকিনের দেশ। বাংলাদেশ আগে ছিল তলাবিহীন ঝুড়ি। আজকে জননেত্রী শেখ হাসিনা সেটাকে করেছেন উন্নয়নের রোল মডেল। আজকে তিনি জনগণের জন্য সম্মান এনে দিয়েছেন। মর্যাদা এনে দিয়েছেন।আপনারা দেখেছেন, জননেত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে তার সেবামূলক সরকারের নেতৃত্ব দিচ্ছেন। উনার সরকার অনেক কিছু করেছেন। পদ্মা সেতু করেছেন, ঢাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি। বিধবা ভাতা চালু। মানুষের কর্মসংস্থানের সৃষ্টি, এই সব গুলোই করেছেন গত ১৫ বছরে।

তিনি বলেন, যখনই ভোট আসে তখন বিএনপি আর জামায়াত বলে আমরা ভোট করব না। তার কারণ হচ্ছে এই বিএনপি-জামায়াত তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। বাংলাদেশের মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক এটা তারা চায় না।

তিনি বলেন, গত ২০০২ সালে বিএনপি’র অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ক্ষমতায় এসেই বলেন দেশের গ্যাস বিক্রি করে দেবেন। তখন বলা হলো গ্যাস বিক্রি করতে পারবেন না। তখন তিনি বললেন, মাটির তলায় সেটা থেকে লাভ কি? এটা বিক্রি করে দিলে ভালো। অথচ আজকে সেই গ্যাস দিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকার বিদ্যুৎ উৎপাদন করছেন। বাংলাদেশকে শতভাগ বিদ্যুৎ দেয়ার ব্যবস্থা করেছেন। বিএনপি-জামায়াত যদি গ্যাস বিক্রি করতে পারতেন, তাহলে ওদের পকেট ভারি হতো। আর লন্ডন শহরে বাড়ি হত।

তিনি বলেন, বিগত ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দারিদ্রতা কমিয়ে আনার উদ্যোগ নেন। তখন সাইফুর রহমান বলেন, বাংলাদেশের এরকম উন্নয়ন হলে ক্ষতি হবে। কারণ বাংলাদেশ বিদেশ থেকে ভিক্ষা পাবে না। সাহায্য পাবে না। এই ছিল তাদের দৃষ্টিভঙ্গি।

তিনি আরও বলেন, আমি বলতে চাই যদি বাংলাদেশের ভূখণ্ডে কেউ অপরাধ করে। বাংলাদেশের আইনের তার বিচার অবশ্যই হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

আনিসুল হক বলেন, এখন আমাদের দেশে আর মিসকিন নেই। আমাদের দেশে আর বিক্ষোভ নেই। জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদেরকে মর্যাদা দিয়েছেন। আমরা আমাদের ভবিষ্যত করবো।

আরও পড়ুনঃ আপনিও কি ডিনারের পর মিষ্টি খাওয়াকে স্বাস্থ্যকর মনে করেন?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র