নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। এই জয় পাওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার নেপিয়ারে রোমাঞ্চকর এক ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে বোলিং করে নিউজিল্যান্ডকে ১৩৪ রানে আটকে দেয় মুস্তাফিজ-শরিফুলরা। জবাব দিতে নেমে শেষ দিকে কিছুটা চাপে পড়লেও জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা।
এই নেপিয়ারেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। আজ জয় এসেছে টি-টোয়েন্টি ম্যাচে। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে টানা ৯ টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে বাংলাদেশ।






"নির্বাচন ঘিরে মোটাদাগে সহিংসতা হয়নি" - Tathya Sangjog
December 27, 2023[…] […]
বিএনপির আন্দোলনে মরচে ধরে গেছে: ওবায়দুল কাদের - Tathya Sangjog
December 27, 2023[…] […]
"সাংবাদিক নির্যাতনকারীদের রেহাই দেয়া হবে না" - Tathya Sangjog
December 27, 2023[…] […]