জাতীয়

মারা গেছেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান

বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপ ও সময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আজ সোমবার ভোর ৪টার দিকে তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান।

এ বিষয়ে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, গতকালও অফিস করেছেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। আজ সোমবার ভোর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তিনি জানান, ২৪ ঘণ্টা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতেন ফজলুর রহমান। অফিসও ওইভাবেই করতেন। খুব সম্ভবত বাথরুমে গিয়ে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

সোমবার বাদ আসর গেন্ডারিয়া ধূপখোলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুনঃ প্রথম দফায় ১৩ জেলায় গেলো ব্যালট পেপার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র