জাতীয় দেশ সংযোগ ফিচার

প্রথম দফায় ১৩ জেলায় গেলো ব্যালট পেপার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথম পর্যায়ে ১৩ জেলায় ব্যালট পেপার পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার রাজধানীর তেজগাঁও সরকারি মুদ্রণখানা (বিজি প্রেস) থেকে কঠোর নিরাপত্তায় ব্যালট পেপারগুলো পাঠানো হয়।

ইসি কর্মকর্তারা জানান, ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি শেষ। ব্যালট মুদ্রণও শেষ পর্যায়ে। কয়েকটি আসনে আদালতের নির্দেশনা রয়েছে। সেই আসনগুলোয় শেষ মুহূর্তে ব্যালট মুদ্রণ হবে। ভোটগ্রহণের জন্য সিল-প্যাডসহ নির্বাচনী সামগ্রী ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে।

প্রয়োজনীয় নিরাপত্তাসহ ব্যালট পেপার সরাসরি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। পেপারগুলো সংশ্লিষ্ট জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। তারপর ভোটের দিন (৭ জানুয়ারি) সকালে জেলা থেকে সেগুলো যথাসময়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। নির্বাচন কমিশন আসনভিত্তিক ভোটার সংখ্যার সমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ও প্রতীকসহ ব্যালট পেপার ছাপানোর ব্যবস্থা করে।

সরকারি মুদ্রণখানা থেকে যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হয়- পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা ও রাঙ্গামাটি; বিজি প্রেস থেকে- জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি ও ভোলা এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে- বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোনা জেলা।

ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাডও পাঠানো হচ্ছে। একইভাবে পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও ব্যালট পেপার পাঠানো হবে।

আরও পড়ুনঃ “ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান ইলেভেন হবে না”

রিপোর্টার

About Author

1 Comment

  1. ময়মনসিংহে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত - Tathya Sangjog

    December 25, 2023

    […] আরও পড়ুনঃ প্রথম দফায় ১৩ জেলায় গেলো ব্যালট পেপার […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র