অন্যান্য দেশ সংযোগ

ময়মনসিংহে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত

ময়মনসিংহে বালুবাহী ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন চারজন।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পিছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দিকে শম্ভুগঞ্জ রেলক্রসিং পার হওয়ার সময় বালুবোঝাই ট্রাকটি সেখানে আটকে যায়। এ সময় জারিয়া থেকে ছেড়ে আসা ‘বলাকা কমিউটার’ ট্রেনটির সঙ্গে রেলক্রসিংয়ে আটকে থাকা ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা তিনজনের মৃত্যু হয়। এরপর ইঞ্জিনের ভেতরে থেকে আরও একজনের মরদেহ পাওয়া যায়।

ওই রেলক্রসিংয়ে কোনো ধরনের বেরিয়ার ছিল না, ঝুঁকিপূর্ণভাবেই এখান দিয়ে যানবাহন চলাচল করতো বলে জানান স্থানীয়রা।

এদিকে এ ঘটনার পর নেত্রকোনা-ভৈরবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার অভিযান শেষ হলে ওই রুটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুনঃ প্রথম দফায় ১৩ জেলায় গেলো ব্যালট পেপার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য