ড. ইউনূসের মামলার রায় ১ জানুয়ারি
শ্রম আদালত শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১ জানুয়ারি দিন ঠিক করেছেন।
আজ রোববার মামলায় পক্ষে ও বিপক্ষে উভয়ের যুক্ত-তর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ করার পর ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ আদেশ দেন।
আদালতে এ দিন ড. ইউনূসের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ও অ্যাডভোকেট এসএম মিজানুর রহমান। অন্যদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বায়িত্বরত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।
শ্রম আইন লঙ্ঘনের অভিয়োগে করা মামলায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে মামলার আইনগত বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করার জন্যে দিন ধার্য ছিল আজ। এ দিন শুনানিতে উপস্থিত হয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বেলা সোয়া ১১টার দিকে তিনি উপস্থিত হয়েছেন শ্রম আদালতে। এর পর পক্ষে ও বিপক্ষে যুক্ত-তর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ করেন।
আরও পড়ুনঃ “ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান ইলেভেন হবে না”





