জাতীয় দেশ সংযোগ ফিচার

“ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান ইলেভেন হবে না”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু এদেশে আর ওয়ান ইলেভেন হবে না। পিটার হাস ভারতে গেছেন। কিন্তু ভারতের অবস্থান এক জায়গায়। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত ব্রিফিং করেন তিনি।

তারেক রহমানকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিদেশে বসে রিমোট কন্ট্রোলে উদ্ভট আন্দোলনের ডাক দিচ্ছেন, সাহস থাকলে দেশে আসেন না কেন? বাংলাদেশে খোমেনি স্টাইলের বিপ্লব হবে না। হয় রাজপথে, না হয় জেলে যেতে হবে, বিদেশে বসে আন্দোলন হবে না।’

বিএনপির ডাকা অসহযোগ আন্দলেন নিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা খাজনা-ট্যাক্স-ইউটিলিটি দেবে না, এটা তাদের বাপ-দাদার সম্পত্তি? দেশ কি আরেকবার স্বাধীন হচ্ছে? এটা কি বঙ্গবন্ধুর অসহযোগ?

তিনি আরও বলেন, ট্যাক্স না দিলে জেলে যেতে হবে, ইউটিলিটি বিল না দিলে শাস্তি হবে। বিদ্যুৎ-পানির বিল না দিলে লাইন কেটে দেয়া হবে, সোজা কথা। বিএনপির অনেকেরই ব্যাংকে লেনদেন আছে, তারেকের কথায় সাড়া দিলে নিজেদের সব যাবে। আমও যাবে, ছালাও যাবে।

ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু এদেশে আর ওয়ান ইলেভেন হবে না। পিটার হাস ভারতে গেছেন। কিন্তু ভারতের অবস্থান এক জায়গায়। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক সহিসংতার বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করছে। যারা দোষী হবে ব্যবস্থা নেয়া হবে। যে যা বলার বলুক, আমরা আমাদের লক্ষ্য-অভিমুখে অবিচল। আমাদের অগ্রাযাত্রা থামবে না।

আরও পড়ুনঃ “বিএনপিকে রাজনীতি থেকে মুছে ফেলতে হবে”

রিপোর্টার

About Author

9 Comments

  1. দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু - Tathya Sangjog

    December 24, 2023

    […] আরও পড়ুনঃ “ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান … […]

  2. সবাই সহযোগিতা করলে ভোটার উপস্থিতি বাড়বে: ইসি রাশেদা সুলতানা - Tathya Sangjog

    December 24, 2023

    […] আরও পড়ুনঃ “ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান… […]

  3. "দেশে উন্নয়ন বাজেটের ৩৫ শতাংশ এসেছে বৈদেশিক সাহায্য থেকে" - Tathya Sangjog

    December 24, 2023

    […] আরও পড়ুনঃ “ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান … […]

  4. "কারচুপি-অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষনিক ভোট বন্ধ করে দেয়া হবে" - Tathya Sangjog

    December 24, 2023

    […] আরও পড়ুনঃ “ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান … […]

  5. রোহিঙ্গা প্রত্যাবাসনে ২৩৫ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া - Tathya Sangjog

    December 24, 2023

    […] আরও পড়ুনঃ “ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান … […]

  6. "প্রতিটি ভোট হবে বিএনপি’র সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ" - Tathya Sangjog

    December 24, 2023

    […] আরও পড়ুনঃ “ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান … […]

  7. মানবতা ও মানবজাতির কল্যাণই সব ধর্মের মূল কথা: প্রধানমন্ত্রী - Tathya Sangjog

    December 24, 2023

    […] আরও পড়ুনঃ “ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান … […]

  8. জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি - Tathya Sangjog

    December 24, 2023

    […] আরও পড়ুনঃ “ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান … […]

  9. বায়ু দূষণ শিশুদের অ্যাজমার ঝুঁকি বাড়ায় - Tathya Sangjog

    December 24, 2023

    […] আরও পড়ুনঃ “ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র