ভোটকেন্দ্রে না যাওয়ার লিফলেট বিতরণ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করতে বাধা নেই, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে শুধু বলা যেতে পারে। কিন্তু ভোটকেন্দ্রে না যাওয়ার প্রচারণা চালিয়ে লিফলেট বিতরণ করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। উৎসবমুখর ভোট থাকবে ইনশাল্লাহ।
আজ শনিবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এর আগে নির্বাচন পরিস্থিতি নিয়ে বৈঠক করেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান।
স্বতন্ত্র প্রার্থীরা মাঠে দাঁড়াতে পারছে না। ক্ষমতাসীন দলের প্রার্থীদের কেন আচরণবিধি মানাতে পারছেন না–এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘আমরা পারছি না, এ কথায় একমত হতে পারছি না। এরইমধ্যে বিভিন্ন জেলা ঘুরে এসেছি। আচরণবিধি বাস্তবায়ন হচ্ছে। আজও আমরা কিছু কঠোর সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করেছি। আরও কিছু তথ্য চেয়েছি। আগামীকাল (তথ্য) পেলে দেখবেন যে কিছু কঠোর সিদ্ধান্তে চলে যাব।’
যদি ব্যত্যয় হয় তাহলে কোন ব্যবস্থা নেবেন- এমন প্রশ্নে আনিছুর রহমান বলেন, ‘দায়িত্বে অবহেলা হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকেই আমরা ছাড় দেব না।
আরও পড়ুনঃ “বিএনপিকে রাজনীতি থেকে মুছে ফেলতে হবে”





