জাতীয়

নির্বাচনে আচরণবিধি ভাঙলে প্রার্থিতাও বাতিল করা হতে পারে: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ভোটাররা কোনো বাধা ছাড়া কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আচরণবিধি ভাঙলে প্রার্থিতাও বাতিল করা হতে পারে। আবার যদি কেউ ভয় দেখান বা হুমকি-ধামকি দেন, তাহলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। আইন অনুসারে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ শনিবার বিকাল পৌনে ৩টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু বলেন, আমার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চয়ন ইসলামকে শুক্রবার শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। তবে তার শাস্তির উপর অনেকটা নির্ভর করছে নৌকা প্রতীকের সমর্থকদের অপরাধ প্রবণতা। বিষয়টি ইসিকে জানিয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র