অন্যান্য বিশ্ব সংযোগ

চা দিতে দেরি হওয়ায় স্বামীর হাতে প্রান গেল স্ত্রীর

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

ভারতে সকালের চা দিতে দেরি হওয়ায় স্ত্রীকে তলোয়ার দিয়ে মাথা কেটে হত্যা করেছে ৫২ বছর বয়সী এক ব্যক্তি। স্ত্রী সুন্দরীকে (৫০) হত্যার দায়ে অভিযুক্ত ধর্মবীরকে এরইমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লির কাছে অবস্থিত গাজিয়াবাদের ভোজপুর গ্রামে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, চা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে। চা বানাতে দেরি হওয়ায় স্ত্রী সুন্দরীর ওপর ক্ষুব্ধ হন ধর্মবীর। এরপর তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। ওই সময় তাদের সন্তানরা অন্য ঘরে ঘুমিয়ে ছিল।

এনডিটিভি বলছে, ধর্মবীর তার স্ত্রীকে মারতে শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তবে এর আগেই সুন্দরীর মাথা তলোয়ার দিয়ে কেটে ফেলেন ধর্মবীর।

এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা জ্ঞান প্রকাশ রায় বলেন, ধর্মবীর তার স্ত্রীর পুরো মাথা দেহ থেকে আলাদা করে দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে জনগন সাড়া দিচ্ছে না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা