“ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট যাওয়ায় স্বচ্ছতা বাড়বে”
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এটা অনেকের দাবি ছিল। ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার যাওয়ায় স্বচ্ছতা বাড়বে।
আজ সোমবার জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সাক্ষাৎ শেষে এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যতদূর সম্ভব ভোটগ্রহণ শুরুর আগে সকালে ব্যালট পেপার পাঠানো হবে। এটা নিয়ে অনেক চিন্তা-ভাবনা করেছি। তবে কিছু কিছু এলাকায় সকালে পাঠানো সম্ভব হবে না। যেগুলো দুর্গম-দূরবর্তী, হাওর-বাঁওড় এলাকা অথবা যেখানে জলপথে যেতে হয় সেখানে পাঠানো সম্ভব হবে না। এছাড়া দ্বীপাঞ্চলেও সম্ভব হবে না। এই জন্য একটা পরিপত্র জারি করেছি ব্যালট পেপার ভোটগ্রহণের পূর্বে সকালে যাওয়া প্রসঙ্গে। দূরবর্তী হলে হেলিকপ্টার ব্যবহার করা হবে।
দূরবর্তী এলাকায় সকালে ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না প্রসঙ্গে সিইসি বলেন, এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তারা আমাদের কাছে অনুমোদন গ্রহণ করবেন, যেগুলো সম্ভব হবে না অর্থাৎ রিমোট এলাকা। আমাদের বিচার-বিবেচনা করেই তাদের প্রস্তাব অনুমোদন করে দেবো। তাছাড়া যতদূর সম্ভব ব্যালট পেপার ভোটের দিন সকালে যাবে।
আরও পড়ুনঃ “নির্বাচনে আসলে আইনের মাধ্যমেই বিএনপি নেতাদের ছাড়ার উদ্যোগ নেয়া সম্ভব হত”






দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম - Tathya Sangjog
December 18, 2023[…] […]
কুয়েতের নতুন আমিরকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী - Tathya Sangjog
December 18, 2023[…] […]
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু - Tathya Sangjog
December 18, 2023[…] […]