জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম আবারো বাড়লো। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা নির্ধারণ করেছে।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮৯ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৪ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৬ ডিসেম্বর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৩ হাজার ৭১৬ টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুনঃ “ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট যাওয়ায় স্বচ্ছতা বাড়বে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র