প্রথমবারের মত যুব এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশ
প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছে বাংলাদেশ।
আজ রোববার টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।
১৪৯ বলে ১২৯ রানের নান্দনিক ইনিংস খেলেন শিবলি। পুরো আসরে ব্যাট দারুন ছন্দে থাকা ডান হাতি এ ব্যাটার ৫ ম্যাচে ২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৭৮ রান করেছেন ।
এর আগে ২০১৯ সালে প্রথমবারের মত ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে ৫ রানে হেরে গিয়েছিলো বাংলাদেশের যুবারা। এবার সেমিফাইনালে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। এছাড়া গ্রুপ পর্বে শ্রীলংকা, আরব আমিরাত ও জাপানকে হারিয়েছিলো শিবলি-মারুফরা।
আরও পড়ুনঃ সমঝোতায় পৌঁছালো আওয়ামী লীগ ও জাতীয় পার্টি; ৩৭ আসন ছাড়ছে আওয়ামী লীগ





