জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

বাংলাদেশে আরব বসন্তের সুযোগ নেই

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমার মনে হয় না আরব বসন্তের কোন সুযোগ আছে। আমরা একটি গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনার কারণেই দেশের গণতন্ত্রটা সমুন্নত আছে। আমরা ৭ জানুয়ারির নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করব।

আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘৫২ বছরে বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এসময় ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও লেখক এমজে আকবরও উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরব বসন্তের মতো ঘটনা ঘটাতে পারে রাশিয়ার মুখপাত্রের এমন শঙ্কার বিষয়ে প্রশ্ন করা হলে আব্দুল মোমেন বলেন, আজকে একটি সুন্দর দিন, স্বাধীনতার ৫২ বছর উদযাপন করছি। আমরা খুবই ভাগ্যবান যে এ উপমহাদেশের একজন শ্রেষ্ঠ কলামিস্টকে পেয়েছি। আর রাশিয়া কী বলেছে, সেটা আমাদের কোনো ইস্যু না, এটা তাদেরকে জিজ্ঞাসা করেন। অনেকে অনেক কথা বলবেন। কিন্তু সেটা আমাদের কোনো বিষয় না।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা সার্বভৌম, আমাদের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ এটার প্রেক্ষিতে আমরা পররাষ্ট্রনীতি পরিচালনা করি। কে কি বলল না বলল, এটা তাদের মাথাব্যথা।

ঢাকায় সহিংসতায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সম্পৃক্ততা নিয়ে রাশিয়ার বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা আগেও এই বাড়তি হামলা, মামলা, অগ্নিসন্ত্রাস ম্যানেজ করেছি। কিছু দুষ্টুলোক গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করার জন্য যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা এইসব অপকর্ম করছে। আমাদের দেশের জনগণ এটি প্রতিহত করবে। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যাচ্ছি। আমাদের ভারসাম্য কূটনীতি নিয়ে আমরা চলতে চাই।

আরও পড়ুনঃ সমঝোতায় পৌঁছালো আওয়ামী লীগ ও জাতীয় পার্টি; ৩৭ আসন ছাড়ছে আওয়ামী লীগ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র