নাইজেরিয়া সেনাবাহিনীর ড্রোন হামলায় ৮৫ বেসামরিক নিহত
নাইজেরিয়ায় সেনাবাহিনীর ভুলবশত ড্রোন হামলায় শিশুসহ ৮৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এ বিষয়ে সোমবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, কাদুনা রাজ্যের একটি গ্রামে মুসলিমদের ধর্মীয় উৎসব উদযাপনের সময় জড়ো হওয়া লোকজনের ওপর ‘ভুলবশত’ সামরিক বাহিনীর ড্রোন আঘাত হেনেছে। তবে এ হামলায় হতাহতদের সংখ্যা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।
দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনাবিষয়ক সংস্থা বলেছে, উত্তর পশ্চিমাঞ্চলীয় জোনাল অফিস স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে ড্রোন হামলার বিষয়ে বিস্তারিত তথ্য পেয়েছে। স্থানীয় সময় রোববার রাতে কাদুনা রাজ্যের তুন্দুন বিরি অঞ্চলে এ হামলা হয়। এখন পর্যন্ত ৮৫ জনের মরদেহ দাফন করা হয়েছে।
তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাইজেরিয়া কার্যালয় বলছে, এই হামলায় ১২০ জন নিহত হয়েছে।
কাদুনা রাজ্যের গভর্নর এবং প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিদ্রোহী এবং দস্যুদের লক্ষ্য করে সামরিক ড্রোন হামলা চালানো হয়। এ সময় একটি ড্রোন ভুলবশত বেসামরিকদের ওপর আঘাত হানায় অনেকে নিহত হন।
আরও পড়ুনঃ “শরিকদের মধ্যে যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে অবশ্যই সমঝোতা”





