জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৭৫ প্রার্থীকে ইসির শোকজ

রাজনৈতিক দলের এবং স্বতন্ত্রসহ ৭৫ জন প্রার্থীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

এসব প্রার্থীদের মধ্যে কিছু প্রার্থীকে একাধিকবার শোকজ করা হয়েছে। আবার কোনো কোনো প্রার্থীর শোকজের জবাব ‘সন্তোষজনক নয়’ বলেও জানিয়েছে কমিশন।

নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণের জন্য গত ২৮ নভেম্বর বিচার বিভাগীয় নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করে ইসি। এরপর থেকেই বিধি লঙ্ঘন করার অভিযোগে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়।

অনুসন্ধান কমিটি বর্তমান সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সিটি মেয়রসহ স্বতন্ত্র প্রার্থী মিলে মঙ্গলবার পর্যন্ত ৭৫ জন প্রার্থীকে শোকজ করেছে।

নির্বাচন কমিশন থেকে একের পর এক ‘কঠোর’ হুঁশিয়ারি বার্তা দেওয়া হলেও নির্বাচনী আচরণবিধির বিষয়টি অনেক প্রার্থীই আমলে নিচ্ছেন না। এ নিয়ে এখন পর্যন্ত অনেক প্রার্থীকেই বিভিন্ন অভিযোগে শোকজ করেছে ইসি।

এবারের সংসদ নির্বাচনে নিবন্ধিত ২৯টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট দুই হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে এক হাজার ৯৮৫ জনের প্রার্থিতা বৈধ এবং বাকি ৭৩১ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করে কমিশন।

আপিল আবেদন গ্রহণের জন্য আগারগাঁও নির্বাচন ভবনে দেশের ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথ করা হয়েছে। এসব বুথে থাকা ১০ জন কর্মকর্তার কাছে আপিল আবেদন জমা দিতে হবে। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১০০টি করে আপিল আবেদন ক্রমানুসারে নিষ্পত্তি করা হবে।

আরও পড়ুনঃ “শরিকদের মধ্যে যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে অবশ্যই সমঝোতা”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র